নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন : দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের আসলাম, মোহাম্মদ আলী, বাবু হুজুর ও পুঠিয়ার ধাদাশ গ্রামের আবুল কাশেম রোকন।
পরে শুক্রবার সকালে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বলেন, জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে জেএমবি সদস্যদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জিহাদী বই ও ধারালো অস্ত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: