জেলার খবর

জামালপুরে যমুনায় পাইলিং বাঁধ, প্লাবিত গ্রামের পর গ্রাম

জামালপুরে যমুনায় পাইলিং বাঁধ, প্লাবিত গ্রামের পর গ্রাম
জামালপুরে যমুনায় পাইলিং বাঁধ, প্লাবিত গ্রামের পর গ্রাম

জামালপুরে যমুনা নদীর পানি বেড়েই চলেছে—যমুনার উলিয়া হার্ডপয়েন্ট এলাকায় ওআরসি প্রকল্পের পাইলিংবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।

এদিকে, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও সিলেট ও কক্সবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি।

দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগের প্রকোপ বাড়ছে। অপ্রতুল ত্রাণের পাশাপাশি রয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব।

দেশের বিভিন্ন জায়গায় নদ-নদীর পানি কমতে শুরু করলেও জামালপুরে বাড়ছে যমুনা নদীর পানি।

বাহাদুরাবাদ পয়েন্টে এ নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ভেঙে গেছে এম আর সি প্রকল্পের পাইলিং বাঁধ। পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল।

প্লাবিত হয়েছে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যার পানিতে পড়ে মারা গেছে এক শিশু।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলাসহ প্রায় সবকটি নদ-নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চরের নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ।

কক্সবাজারের রামু, চকোরিয়াসহ বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। তবে বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ।

সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নিচু এলাকাগুলো এখনো পানিতে তলিয়ে আছে। এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বন্যায় সিলেটের পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি উপজেলার ২২৬ কিলোমিটার রাস্তা।

এদিকে, মৌলভীবাজরে নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। এখনো বিপদসীমার উপর দিয়েই বইছে কুশিয়ারা নদীর পানি। জেলার ৩৩টি ইউনিয়নের চারশরও বেশি গ্রামের তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জ্বর, ডায়েরিয়ার প্রকোপ থাকলেও চিকিৎসকের দেখা মিলছে না পর্যাপ্ত ত্রাণও পাচ্ছেন না তারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাওর এলাকার মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ