জেলার খবর

বেনাপোলে ছাত্রলীগ কর্মীদের তাণ্ডব, স্থলবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

 বেনাপোলে ছাত্রলীগ কর্মীদের তাণ্ডব, স্থলবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
বেনাপোলে ছাত্রলীগ কর্মীদের তাণ্ডব, স্থলবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

যশোরের বেনাপোলে ছাত্রলীগ কর্মীদের হামলায় গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাঙচুর ও চার পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে থেকে দেশের প্রধান এই স্থলবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

শনিআবার সকাল থেকেই বেনাপোল থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা রাস্তার ওপর যানবাহন বন্ধ করে বিক্ষোভ-মিছিল করছেন। এতে শত শত যাত্রী আটকা পড়েছেন বেনাপোল চেকপোস্টে।

শ্রমিকরা জানান, যশোর জেলা ছাত্রলীগের আসন্ন সম্মেলন সফল করার জন্য শুক্রবার বিকেলে বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা একটি প্রচার মিছিল বের করে।

মিছিলটি পরিবহন স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণকালে গ্রিনলাইন পরিবহনের এক শ্রমিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে।

এসময় ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর ও পরিবহন কাউন্টার ভাঙচুর করে।

প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় বিক্ষোভ প্রদর্শন করে এবং শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ