জেলার খবর

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুন

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুন
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুন

চট্টগ্রামের একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির ভারতীয় এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক ভারতীয় শিক্ষার্থীকে।

নিহত আসিফ শেঠ ও আহত উইলসন নগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের একটি বাসায় থাকতেন।

তাদের পাশের ফ্ল্যাটের আরেক ভারতীয় শিক্ষার্থী নিরাজ গুরু পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাতে আসিফ ও উইলসন নিজেদের কক্ষে মদ্যপান করছিলেন। রাত ১২টার দিকে ভেতরে শব্দ পেয়ে কক্ষটি খোলার চেষ্টা করেন তিনি। কিন্তু তা ভেতর থেকে বন্ধ ছিলো।

পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে উইলসনকে ঝুলন্ত অবস্থায় আর আসিফকে মেঝেতে পড়ে থাকতে দেখেন নিরাজ ও তার স্ত্রী।

দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ