জেলার খবর

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চালের দ্বিতীয় চালান

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চালের দ্বিতীয় চালান
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চালের দ্বিতীয় চালান

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা জাহাজ ‘এমভি প্যাক্স’ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আগের চালানে আসা ২০ হাজার মেট্রিক টন চালের খালাস চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই নতুন চালানের চাল খালাস শুরু করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সরকারি পর্যায়ে ভিয়েতনাম থেকে যে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করছে তার মধ্যে দুই চালানে মোট ৪৭ হাজার মেট্রিক টন দেশে পৌঁছাল।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান চালের তৃতীয় চালানটি আগামী ২২ জুলাই পৌঁছাতে পারে।

হাওরে অকাল বন্যায় ফসলের ক্ষতি এবং সরকারি গুদামে চালের মজুদ কমে যাওয়ায় সরকার সম্প্রতি ভিয়েতনাম থেকে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকায় আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়।

গত ১৪ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়াই চাল আমদানির অনুমতি দেয়।

এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার দরে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনতে খরচ পড়ছে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। আর ৪৩০ মার্কিন ডলার দরে দুই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানিতে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা খরচ হবে।

চুক্তি অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভিনাফুড টু এই চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে এবং বাকি ৪০ শতাংশ মংলা বন্দর দিয়ে সরবরাহ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ