জেলার খবর

ফেরি বিকল ভোলা-লক্ষ্মীপুরের উভয়পাড়ে তীব্র যানজট

ভোলা
ভোলা

যান্ত্রিক ত্রুটির কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের কৃষাণী নামের একটি ফেরি বিকল হয়ে পড়ায় উভয়পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মেঘনা নদীর ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩০০ বেশি পরিবহন। ৭দিনেও ফেরি সচল না হওয়ায় দিন দিন এ জট বাড়ছে। এতে, নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে কাঁচামাল। কবে নাগাদ ফেরি চলাচল শুরু হবে তা জানেন না শ্রমিকরা।

ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর রুট। গুরুত্বপূর্ণ এ রুটে কনকচাপা, কুসুমকলি এবং কৃষাণী নামের তিনটি ফেরি চলাচল করে আসছিলো।

কিন্তু, গত ১০ জুলাই কৃষাণী নামের একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এতে, তিনটির স্থলে দুটি ফেরি চলাচল করায় উভয় পাড়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটে দুটি ফেরি দিয়ে জট কমানো সম্ভব হচ্ছে না।

পারাপারের জন্য ট্রাককে অপেক্ষা করতে হয় প্রায় এক সপ্তাহ। ট্রাকগুলোতে কাঁচামালসহ বিভিন্ন পণ্য থাকায় তা পচন ধরতে শুরু করেছে।

এতে, দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা।

ইলিশা ফেরিঘাটের টার্মিনাল এসিস্টেন্ট হেলাল উদ্দিন বলেন, ঘাটের জট কমানোর চেষ্টা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ