নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের স্থায়ী ঠিকানা দেয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলভার দুপুরে ভোলা সদরের ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে এক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ভাঙন কবলিত কোনো মানুষকে এখন আর গৃহহারা হতে হবে না।
তিনি আরো বলে, মেঘনা নদীর ভাঙন প্রবণতা বেশি তাই ভাঙন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভা শেষে নৌযানে করে ইলিশা থেকে রাজাপুর পর্যন্ত রক্ষা প্রকল্পের কাজ ঘুরে দেখেন আনিসুল ইসলাম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: