ভোলার লালমোহনে মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোরে স্থানীয় আবদুর রবের একটি ট্রলার নিয়ে ১৪ জেলে মেঘনায় মাছ শিকারে যান। এসময় হাঠাৎ করেই ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা অন্য জেলেরা উদ্ধার হলেও কবির ও রাসেল নামের দুই জন নিখোঁজ থাকে।
খবর পেয় পুলিশের একটি টিম স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: