কক্সবাজারে হিমছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ধসে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মারা গেছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে, আহত হয়েছেন আরও তিন জন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাব্বির আলম রিদওয়ান (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজধানীর উত্তরায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: