জেলার খবর

বন্যার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন

বন্যার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন
বন্যার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন

ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন জেলায় নদী ভাঙন তীব্র হয়েছে।

সিরাজগঞ্জে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধ ভেঙে ২০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

রোববার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোরে নির্মাণাধীন বাঁধের খাসকাউলিয়া এলাকার অংশ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে। বার বার ভাঙনে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাঁধ এলাকার ৫ কিলোমিটার এলাকার মধ্যে ৩ কিলোমিটার এলাকা ঝুকিপূর্ণ।

এদিকে, মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করলে হাকালুকি ও কাউয়াদিঘীর পানি না কমায় জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার অধিকাংশ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর এখনো পানিতে তলিয়ে রয়েছে।

এতে জেলার প্রায় ৩ লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসী মানুষের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ