পার্বত্য জেলা বান্দরবানের রুমা সড়কে পাহাড় ধসে চার জন নিখোঁজ হয়েছেন— রোববার এ পর্যন্ত তিনজনকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারি বর্ষণের কারণে সকাল ১০টার দিকে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
একটি বাসের যাত্রীরা গাড়ি থামিয়ে সড়কটি পার হওয়ার সময় পাহাড়ের একাংশ ধসে পড়লে সাত-আটজন মাটি চাপা পড়েন।
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত চার জন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক, এসপি ও উর্ধ্বতন সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
স্থানীয় জনতার সহয়তায় সেনা বাহিনী উদ্ধার উৎপরতা শুরু করেছে।
গত জুনে রাঙামাটিসহ কয়েকটি জেলায় পাহাড় ধসে দেড়শতাধিক মানুষের মৃত্যু হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: