কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলা মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় মঙ্গলবার পৃথক পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছেন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- রামুর সায়মা (৫) ও জিহান (৭) এবং শহরের মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাত হবে এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এর পরই মঙ্গলবার ভোরে কক্সবাজার রামু উপজেলা মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে, পাহাড় চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অপর এক পাহাড় ধসের ঘটনায় আরো দুই জনের প্রানহানি হয়েছে। আহত হয়েছেন দুই জন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।