জেলার খবর

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি

বন্যা পরিস্থিতির অবনতি
বন্যা পরিস্থিতির অবনতি

প্রবল বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন জায়গায় আবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের অভাব।

টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় যশোরে বন্যা দেখা দিয়েছে। এতে ভবদহ অঞ্চলসহ তিন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয়কেন্দ্র ও অপেক্ষাকৃত উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে এসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান।

বন্যার পানিতে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। দেখা দিয়েছে গো-খাদ্যের সঙ্কট।

যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পানি নিষ্কাশনেরও উদ্যোগ নিয়েছে।

ফেনীর দাগনভূঁঞায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ছোট ফেনী নদী ও কাটাখালীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিতদের অনেকেই শেল্টারসেলে গিয়ে আশ্রয় নিয়েছে। এসব অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানীয়ের অভাব দেখা দিয়েছে।

এদিকে, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৯টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বর্ষন ও বানের পানিতে কাউয়াদিঘীর পাড়ের ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে এলাকাবাসী।

প্রায় তিন মাস ধরে দফায় দফায় পানি বাড়ায় অনেকেরই ঘরবাড়ি ভেঙে গেছে। রয়েছে খাদ্য ও পানীয় জলের সঙ্কট। ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রয়েছে গো-খাদ্যের তীব্র সঙ্কট। অপরিবর্তিত রয়েছে বড়লেখা, জুড়ি ও কুলাউড়ার হাকালুকি হাওড়ের বন্যা পরিস্থিতি।

আর বুধবার দুপুর থেকে বৃষ্টি না থাকায় কুমিল্লা পয়েন্টে ডাকাতিয়া নদীর পানি কমেছে। জেলার চারটি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ