রংপুর শহরের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকালে শহরের ধাপ এলাকায় নিউ মা মনি রেস্টুরেন্টের রান্নাঘরের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। পাশেই জলন্ত চুলা থাকায় পুরো রান্নাঘরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দ্বগ্ধ শ্রমিকদের উদ্ধার করে।
অগ্নিদ্বগ্ধদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: