জেলার খবর

সিলেটে গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ড, আহত ৬

অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জালালাবাদে শুক্রবার গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন, পুড়ে গেছে ৩টি গাড়ি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলা ১২টার দিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে মাটির নিচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ শুরু করে।

পরে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করে দিলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ৬ জন আহত হন।

এ সময় একটি সিএনজি অটোরিক্সা, একটি মাইক্রবাস ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। আহতদের মধ্য থেকে একজনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ