জেলার খবর

বর্ষণে ফরিদপুরে পৌরবাসীরা পড়েছেন চরম দুর্ভোগে

 বর্ষণে ফরিদপুরে পৌরবাসীরা পড়েছেন চরম দুর্ভোগে
বর্ষণে ফরিদপুরে পৌরবাসীরা পড়েছেন চরম দুর্ভোগে

গত কয়েক দিনের অবিরাম বর্ষণে ফরিদপুর পৌরসভার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।

এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে কয়েকদিন সময় লাগতে পারে।

ফরিদপুর পৌরসভার গোয়ালচামট, রঘুনন্দনপুর, অলীপুর, পূর্ব খাবাসপুর, চরকমলাপুর, হাবেলী গোপালপুরসহ বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের অবিরাম বর্ষণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় কয়েকশত ঘরের মধ্যে পানি প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার পরিবারের অর্ধলক্ষাধিক মানুষ।

তাদের অভিযোগ, নিত্যদিনের কর্মকাণ্ডে স্থবিরতার সৃষ্টি হলেও তা নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।

এদিকে, পৌরসভার মেয়র মো. জাকির হোসেন জানিয়েছেন, জনবলের অভাব থাকায় এ অবস্থা নিরসনে কয়েকদিন সময় লাগবে।

তবে, পৌরসভার গৃহীত প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে এ সমস্যার সৃষ্টি হবে না বলে জানান তিনি।

প্রথম শ্রেণির এ পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ