টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওরের পানি বেড়েছ— এতে সদর ও রাজনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
সদর উপজেলার একাটুনা, আখাইলকুড়া, মনুরমুখ ও রাজনগর উপজেলার ফতেহপুর, পাঁচগাও উত্তরভাগসহ ৯টি ইউনিয়নে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। তালিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলী জমি।
বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলী জমি। বন্যা পরিস্থিতি ভায়াবহ আকর ধারণ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। বেড়েছে বিষধর সাপের উপদ্রপ।
দিন মজুরদের কাজ না থাকায় খাবার সংকট দেখা দিয়েছে— সেই সঙ্গে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ায় মানুষের কষ্টও বেড়ে গেছে কয়েকগুণ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: