জেলার খবর

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

বন্যা
বন্যা

ভাড়ি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৌলভীবাজারের কাউয়াদিঘীর পানি বেড়েই চলছে। অপরিবর্তিত রয়েছে যশোরের ভবদহ এলাকার বন্যা পরিস্থিতি। সারাদেশে পানিবন্দি হয়ে এখনো আটকা রয়েছেন লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের অভাবে দুর্গতরা মানবেতর দিন কাটাচ্ছেন।

প্রবল বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন জায়গায় আবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। দুর্গত এলাকায় চলছে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের অভাব।

এদিকে, ঘন ঘন বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে মৌলভীবাজারের কাউয়াদিঘীতে। উপজেলার একাটুনা, আখাইলকুড়া ও রাজনগর উপজেলার ফতেহপুর, পাঁচগাঁও, উত্তরভাগসহ ৯টি ইউনিয়নে শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কয়েক দফায় পানি বৃদ্ধিতে বসতবাড়ি ভেঙে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

যশোরের ভবদহ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে মণিরামপুর, কেশবপুর এবং অভয়নগরেও। পানিবন্দি হয়ে এখনো আটকা রয়েছেন লাখো মানুষ। এখানেও দুর্গতরা খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের অভাব মানবেতর দিন কাটাচ্ছেন।

শেরপুর জেলার নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি কমে গেলেও শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। ফলে, এই উপজেলার প্রায় শতাধিক মানুষ গৃহহারা হয়ে পড়েছেন। হারিয়েছেন ফসলি জমি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানও রেহাই পায়নি ভাঙনের হাত থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ