বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোমবার তিন জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর গ্রামের আব্দুর রশীদ সরকারের ছেলে মোছলেম উদ্দিন (৩৫), কুমিল্লার শিবনগর উপজেলার ইসলামপুর টালিডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৮) এবং অজ্ঞাত ব্যক্তি (৩০)।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ঘ হয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।