জেলার খবর

নড়াইল-টেকনাফে বিশেষ অভিযানে আটক ৪০

আটক
আটক

নড়াইল ও টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ছয় মিয়ানমার নাগরিকসহ ৪০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় তিন লাখ পিস ইয়াবা ও গাঁজা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে অভিযান চালায় টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকায় কয়েকজনকে আসতে দেখে কোস্টগার্ড তাদের থামার নির্দেশ দেয়।

তবে তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড ধাওয়া করে। সেখান থেকে তিনলাখ পিস ইয়াবা সহ ছয়জনকে আটক করা হয়। আটক প্রত্যেকেই মিয়ানমারের নাগরিক।

এদিকে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৩৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৭০ পিস ইয়াবা ও গাঁজা। বাকিরা বিভিন্ন মামলা ও অভিযোগের আসামি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ