নাটোর জেলা ও সিংড়া উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে। টার্মিনাল থেকে কোনো বাস-মিনিবাস গন্তব্যে ছেড়ে যায়নি। এতে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণের জেলা এবং রাজশাহী -পাবনায় চলাচলকারী বাস বন্ধ রয়েছে।
চাঁদাবাজি বন্ধে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানায় বাস মালিক সমিতি।
কিন্তু বিষয়টি অস্বীকার করে নাটোর জেলা বাস মালিক সমিতির নেতারা, ধর্মঘটের জন্য সিংড়া মালিক সমিতির সঙ্গে তাদের কোন্দলের কারণকেই দায়ী করছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: