নাটোরে পরিবহন মালিকদের দুই সংগঠনের দ্বন্দ্বের জেরে নাটোর-বগুড়া মহাসড়কে দ্বিতীয় দিনের মতো বাস-মিনিবাস চলাল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে নাটোর-বগুড়া মহাসড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে নাটোর জেলা মোটর মালিক সমিতি ও নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি নাটোর জেলা মোটর মালিক সমিতির কাউন্টার ও শ্রমিকদের উপর হামলা চালায় নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন।
এর জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া মহাসড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: