সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বেতিল মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই এক ভ্যানযাত্রী মারা যান।
আহত পাঁচ যাত্রীকে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়।
এ ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বাসটি আটক করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: