জেলার খবর

দিনাজপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে ১২ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, একই এলাকার জাকারিয়া নামের এক যুবক এ কাজ করেছে। নির্যাতিতা শিশুটিকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় এবার ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছে, শুক্রবার দুপুরে শিশুটি বাড়ির পাশের নদীর ধারে যায়। এসময় একই এলাকার জাকারিয়া তাকে মুখ চেপে ধরে পাশের একটি নবনির্মিত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।

পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে প্রথমে পার্বতীপুর হলদিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, এ ঘটনায়া এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জেনে অভিযুক্তকে ধরতে তৎপর রয়েছে পুলিশ।

এদিকে, শিশুটির বাবা মানসিক রোগী হওয়ায় মা অন্য জায়গায় বিয়ে করেছেন। নানা-নানিই লালন-পালন করছে শিশুটিকে। অসহায় শিশুটির ওপর নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ