জেলার খবর

হাকালুকি-হাউল হাওরে জীবিকা সংকটে মৎস্যজীবীরা

হাকালুকি-হাউল হাওরের মৎস্যজীবীরা
হাকালুকি-হাউল হাওরের মৎস্যজীবীরা

মৌলভীবাজারের মৎস্যভাণ্ডারখ্যাত হাকালুকি ও হাউল হাওরে কম মাছ ধরা পড়ায় জীবিকার সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। তাদের ঘরে চলছে অভাব-অনটন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারের অকাল বন্যায় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হাকালুকি হাওরের ধান পচে যায়। এতে, পচা ধান থেকে বিষক্রিয়ায় হাওরের প্রায় ২৫ মেট্রিকটন মাছ মারা গেছে।

এদিকে, বড়লেখা কুলাউড়া, রাজনগরসহ পাঁচটি উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় হাওরপাড়ের জনজীবনে এখনো চলছে হাহাকার। বন্যার পানি কমলেও জলাবদ্ধতায় টইটুম্বুর হাকালুকি ও হাইল হাওর। তাই অন্য বছরের তুলনায় অর্ধেকেরও কম মাছ ধরা পড়ছে জেলেদের জালে।

মাছ ধরা না পড়ায় এবং বিকল্প কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন অনেক জেলে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে হাওর পাড়ের জেলে পরিবার। সরকারি ত্রাণ সহায়তাও পাচ্ছেন না সবাই।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, সারা জেলায় ১৩ হাজার ৪০০ নিবন্ধিত মৎস্যজীবী আছেন। জেলেদের সহযোগিতা ও পূনবার্সনের জন্য সরকার চেষ্ঠা করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ