জেলার খবর

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরায় খুশি জেলেরা

ইলিশ
ইলিশ

বঙ্গোপসাগরসহ উপকূলীয় নদীগুলোতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে রয়েছেন জেলেদের পরিবারে।

আসাদের সংবাদদাতা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে গভীর সমুদ্র থেকে ট্রলারগুলো ইলিশবোঝাই হয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটায় অবতরণ করছে। জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএফডিসি। আড়তদাররা কাটছে ব্যস্ত সময়।

গভীর সমুদ্রে জাল ফেলে পাওয়া কাঙ্খিত রুপালি ইলিশগুলো বাজারজাত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে। শুধু গভীর সমুদ্রে নয়, সমানভাবে ইলিশ ধরা পড়ছে বিষখালী, বলেশ্বর ও বুড়িশ্বর নদীতে। ফলে উপকূলীয় জেলে পল্লীগুলোতে এখন বইছে আনন্দের জোয়ার।

বিএফডিসির তথ্যনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ ও আগষ্টের প্রথম সপ্তাহে চলছে ইলিশ মাছ পাওয়ার হিড়িক।

১ থেকে ৫ আগষ্ট পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে হাজার ২৬২ মণ ইলিশ বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় ১০ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকা। এখান থেকে সরকারের রাজস্ব এসেছে প্রায় ১৩ লাখ ১ হাজার ৮৪০ টাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ