ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার ডাকবাংলোর সমানে সোমবার উল্টো পথে ইটভাঙা লরি চালানো সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী বলেন, মহাসড়কের ডাকবাংলোর সামনে ইটভাঙার লড়ি উল্টোপথে যাওয়ার সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে পড়ে গিয়ে ডাকবাংলোর বাউন্ডারি পিলারে লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আর আহত হন কমপক্ষে ৫০ জন।
আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: