জেলার খবর

মামুন কোনভাবেই জঙ্গি না, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুন

অর্থাভাবে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসতে চাওয়াটাই কাল হয়েছে বলে অভিযোগ করেছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিবার। মামুন কোনভাবেই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে না বলে দাবি তাদের। তাই বাংলাদেশ সরকারে প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছেন তারা।

এ নিয়ে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে আলোচনা হলে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি পরিস্কার হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বড় বালকি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। উচ্চ শিক্ষার জন্য ৮ বছর আগে ভারত যান তিনি। উত্তর প্রদেশের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এরপর আর বাংলাদেশে আসেননি মামুন।

গত রোববার ভারতে উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে তাকে আটকের দাবি করেছে ভারতের অ্যান্টিটেররিস্ট স্কোয়াড। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে তাকে আটক করা হয়।

মামুন আটক হওয়ার বিষয়টি শুনে ভেঙ্গে পড়েছেন তার পরিবারের সদস্যরা। বিষয়টিকে কোনভাবেই মেনে নিতে পারছেন না তারা। অবৈধপথে দেশে আসতে চাওয়ায় তাকে জঙ্গি বানানো হয়েছে বলে দাবি তাদের।

জঙ্গি সন্দেহে আটক হওয়ার বিষয়টি শুনে মর্মাহত এলাকাবাসীও—সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা পেয়ে মামুনের বিষয়ে খোঁজখবর নিতে রোববার তার গ্রামেরবাড়িতে যায় পুলিশের একটি দল। দুদেশের সরকার পর্যায়ে বিষয়টি আলোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ