হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে বুধবার ২ জন মারা গেছেন।
তারা হলেন: পিকআপের চালক ও সহকারি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
সিলেটগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ও শায়েস্তাগঞ্জগামী টমেটোবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: