নোয়াখালীর সুবর্ণচরে ডাকাত সন্দেহে বুধবার গণপিটুনিতে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন লোক চর জুবিলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। স্থানীয়রা পিকআপ ভ্যানের গতিরোধ করলে তারা পাশের খালে ঝাঁপিয়ে পড়ে। ডাকাত ভেবে এলাকাবাসী তাদের ধরে ফেলে বেদম মারধর করে। এ সময় ঘটনাস্থলোই চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের নাম জাকির হোসেন বলে জানা গেছে। আহত হয় ২ জন। উত্তেজিত জনতা এসময় পিকআপভ্যানটিও পুড়িয়ে দেয়। এদিকে, আহতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: