পরিবহন মালিকদের ওপর হামলা ও মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন চলাচলের প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ডাকে বরিশালের ৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীসহ এর ছয় জেলার ৩৮টি রুটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বরিশালের বাস টার্মিনালগুলো থেকে এখন পর্যন্ত কোন বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলার বাস চলাচলও বন্ধ রয়েছে। এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারন মানুষ।
গত ৮ আগস্ট, বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার জিরো পয়েন্টে মাহেন্দ্র-আলফা শ্রমিকদের একাংশ মিনিবাস মালিকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
এর প্রতিবাদে, বরিশাল বিভাগে পরিবহণ ধর্মঘট শুরু করেছে মিনিবাস মালিক সমিতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: