নাটোরের বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
নিহতদের নাম: রেজাউল ও রাজন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ন্যাশনাল পরিবহনের একটি কোচ বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার একডালা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ডিমবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার ও এক ডিম ব্যবসায়ী নিহত হন। আহত হন ২ জন। তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: