ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মামুন মিয়া নামে দুটি ডাকাতিসহ ৪টি মামলার এক আসামিকে নবীনগর উপজেলার দাশপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
পরে মামুনের দেয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে ডাকাতির মালামাল উদ্ধারে তাকে নিয়েই অভিযানে যায় পুলিশ। রাত একটার দিকে দেওরা এলাকায় পৌঁছলে মামুনের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।
বন্দুকযুদ্ধের এক পর্যায়ে, পুলিশ মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি বল্লম, একটি রামদা, দুটি ছুরি, দুটি তাজা কার্তুজ ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: