চট্টগ্রামের কর্ণফুলীর ফিশারিঘাট এলাকায় শুক্রবার ঝড়ো হাওয়ায় ঘরের নিচে চাপা পড়ে একজন মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
আমাদের সাংবাদদাতা জানিয়েছেন, দুপুরের দিকে চরপাথরঘাটা এলাকায় ঝড়ো হাওয়ায় একটি ঘর উপচে পড়ে। ঘরটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাসেল দেসহ ৩ জন পথচারীর উপর উপচে পড়ে।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাসেল দে'কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: