জেলার খবর

পদ্মায় নদীতে তীব্র স্রোত, ফেরি পারাপারে সংকট

পদ্মায় নদীতে তীব্র স্রোত, ফেরি পারাপারে সংকট
পদ্মায় নদীতে তীব্র স্রোত, ফেরি পারাপারে সংকট

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের তীব্র যানজট।

দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার জুড়ে আটকে পড়েছে চার শতাধিক যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

দৌলতদিয়া ঘাট সূত্র জানা গেছে, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে।

এছাড়া নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে তিনটি ফেরি বিকল থাকায় দেখা দিয়েছে ফেরি স্বল্পতা।

এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজারগামী গাড়ি বহরের চাপ রয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে আসা গাড়িগুলো সময়মতো পার হতে না পারায় দৌলতদিয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর মাজারগামী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

পাশাপাশি যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে— তাই আটকে পড়া যানবাহন কখন পার হবে তা বলতে পারছেন না কেউ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ