জেলার খবর

বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম-লালমনিরহাটে ৬ জনের মৃত্যু

দুই দিনে সারাদেশে মারা গেছে ১৯

বন্যা পরিস্থিতির অবনতি
বন্যা পরিস্থিতির অবনতি

সারাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে— পদ্মা, মেঘনা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুরসহ দেশের বিভিন্ন জায়গায় নদীতীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে ৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত দুই দিনের কুড়িগ্রামে ৪, লালমনিরহাটে ২ ও দিনাজপুরে ১৩ বন্যা পানিতে ডুবে ও সাপের কামড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

কয়েকদিনের টানা বৃষ্টিতে পদ্মা, মেঘনা, ধরলা ও বহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বেশ কিছু এলাকা। এরমধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, মৌলভীবাজার ও নেত্রকোনাসহ দেশের ১৪টি জেলায় বন্যা পরিস্থিতি আজ আরো খারাপ হয়েছে।

দিনাজপুর :

দিনাজপুর সদরের মাহুদপাড়া ও সুন্দরা এলাকায় শহর রক্ষা বাধ রোববার ভেঙ্গে যায়। এতে, বন্যা পরিস্থিতির অবনতি হয়। বাধ সংস্কারের সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে। বন্যার পানিতে রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় সারাদেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলায় প্রায় সাড়ে ৭ লাখ মানুষ পানি বন্দি হয়ে রয়েছে। এসব মানুষকে উদ্ধারে সেনাবাহিনী কাজ রয়েছে। এদিকে, দিনাজপুরে ৩৭৪ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পানিতে ঢুবে ও সাপের কামড়ে গত দুই দিনে দিনাজপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম :

কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বেড়েছে। এদিকে, কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সাড়ে ৪ কিলোমিটার এলাকার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে, কুগিগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলাসহ সোনাহাট স্থল বন্দরের যোগাযোগ।

নেত্রকোনা :

নেত্রকোনাতেও কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাঁধ ভেঙ্গে ও নদীর পানি উপচে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। বন্যার পানি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ২৩৬টি বিদ্যালয়।

ময়মনসিংহ :

ময়মনসিংহের ধোবাউড়ায় নিতাই নদীর পানি বেড়ে বাধ ভেঙ্গে যাওয়ায় প্লাবিত হয়েছে ৭২টি গ্রাম। এতে পানিবন্দি হয়েছে রয়েছে একলাখ মানুষ। পানি বন্দি হয়ে পড়েছে এসব এলাকার লাখো মানুষ।

লালমনিরহাট :

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে লালমনিরাহটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানিতে লালমনিরহাট বুড়িমারী রুটের ভোটমারী থেকে বুড়িমারী পর্যন্ত, কুড়িগ্রামের রমনা বাজার থেকে কুড়িগ্রাম পর্যন্ত, ঠাকুরগাঁও পঞ্চগড় রুট, লালমনিরহাট রেলস্টেশন থেকে তিস্তা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাটে পানিবন্দি হয়ে রয়েছে প্রায় তিন লাখ মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ