জেলার খবর

নওগাঁয় ট্রাক উল্টে ছয় জনের মৃত্যু

 নওগাঁয় ট্রাক উল্টে ছয় জনের মৃত্যু
নওগাঁয় ট্রাক উল্টে ছয় জনের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে এতে থাকা ছয় জনের মৃত্যু ও তিন জন আহত হয়েছেন।

তারা হলেন: রাজশাহী বাগমারা উপজেলার সাহেব আলী, আশরাফ উদ্দিন, আবদুল মান্নান; নওগাঁ সদর উপজেলার জিতেন চন্দ্র, বদলগাছি উপজেলার দেলোয়ার হোসেন ও অজ্ঞাতপরিচয় একজন। সবার বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনায় তারা মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মান্দা থেকে বাঁশবোঝাই ট্রাকটি রাজশাহী যাচ্ছিল। পথে গোবিন্দপুর এলাকায় সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।

পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে। আর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ