জেলার খবর

টাঙ্গাইলে রেলসেতুর মাটি বন্যার পানিতে ধস, ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে পড়ায় রোববার ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জালালউদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে, রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে।

পৌলি রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়েছে।

সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুর মেরামতকাজের জন্য রওনা দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ