জেলার খবর

কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় বাস চাপায় নিহত ৫

কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় বাস চাপায় নিহত ৫
কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় বাস চাপায় নিহত ৫

চট্টগ্রাম নগরের কর্ণফুলী শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ আরোহী মারা গেছেন।

তারা হলেন মো. সোহেল (৩৫), তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩০)। আর তাদের দুই শিশুসন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) এবং অটোরিকশার চালক সুরুজ মিয়া (৫০)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি টোল প্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়াচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাস এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

নিহত সোহেল নগরের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা–তিনি স্ত্রী-সন্তানসহ রাতে শহরের আলকরণ এলাকার শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন বলে জানান তিনি।

পুলিশ জানায়, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয় আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ