জেলার খবর

উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

রেল
রেল

রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার রেলের পূর্বাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার খায়রুল হক সাংবাদিকদের বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংস্কারের কাজ শেষ হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক স্বাভাবিক হয়েছে।

এর আগে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, রোববার ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

গতকালই রেলমন্ত্রী মুজিবুল হক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারাঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গতকাল ভোর ৪টার দিকে কালিহাতি উপজেলার পৌলি নদীর ওপর নির্মিত রেলসেতুটির একাংশের মাটি বন্যার পানিতে ধসে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ২৬টি জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সকালে রেল যোগাযোগ বন্ধ হয়ে হওয়ায় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস, নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এবং রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস টাঙ্গাইলে আটকা পড়ে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস লাইন বন্ধ থাকার খবরে কমলাপুর থেকে ছাড়েনি। এছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের আগামী দুদিনের যাত্রাও বাতিল করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ