জেলার খবর

গাজীপুর-কুমিল্লার ২০ কি.মি.পথে যানজটের সৃষ্টি

 গাজীপুর-কুমিল্লার ২০ কি.মি.পথে যানজটের সৃষ্টি
গাজীপুর-কুমিল্লার ২০ কি.মি.পথে যানজটের সৃষ্টি

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বুধবার থেমে থেমে যান চলাচল করছে।

প্রবল বর্ষণ ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। এসব স্থানে যানবাহনগুলো থেমে থমে চলছে।

হাইওয়ে পুলিশ জানায়, গতরাতে বৃষ্টি হওয়ায় আজ সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক, চন্দ্রা এবং কালিয়াকৈর বাইপাস এলাকায় যাবনবাহনগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে। যার কারণে যানযটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কুরবানীর পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যানযট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২০কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট আজ বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের মুন্সীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দুইটি দুর্ঘটনা এবং মেঘনা সেতুর উপর একটি মালবাহী পরিবহন বিকল হয়ে পড়ে। গাড়িগুলো সরিয়ে নিতে সময় লেগে যায়। তার উপরে বৃষ্টি ও গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, মুন্সীগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ