জেলার খবর

আড়াই মাস পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যান চলাচল শুরু

 রাঙামাটি
রাঙামাটি

প্রবল বর্ষণে পাহাড় ধসের দীর্ঘ আড়াই মাস পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে আবারো ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে।

পার্বত্য জেলা রাঙামাটির সাপছড়ির শালবাগানে নতুন একটি বেইলি ব্রিজ নির্মাণের ফলে এই যোগাযোগ সম্ভব হয়েছে— এতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ব্যাপকভাবে সড়ক ক্ষতিগ্রস্তের পর বন্ধ হয়ে যায় রাঙামাটি-চট্টগ্রাম পথে ভারী যান চলাচল। পরে রাঙামাটির এই গুরুত্বপূর্ণ সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে সাপছড়ি ইউনিয়নের শালবাগানে নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

৬ সপ্তাহের চেষ্টায় ৫০ ফুট দীর্ঘ বেইলি ব্রিজটি নির্মাণ শেষ হলে গত সোমবার এটি উদ্বোধন করা হয়। আবারো এই সড়কে শুরু হয় ভাড়ী যানবাহন চলাচল। পর্যটন নগরী রাঙামাটির সঙ্গে সড়ক পথে সব ধরণের যান চলাচল চালু হওয়ায় খুশি যাত্রী ও চালকরা।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন বলেন, আবারো এ পথে সব ধরণের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করতে পারবে।

গত ১৩ জুন ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি সদর, জুরাছড়ি, কাপ্তাই, কাউখালী ও বিলাইছড়ি এলাকায় দুই সেনা কর্মকর্তা ও তিন সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয়। সে সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় ভারী যানবাহন চলাচল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ