জেলার খবর

ঢাকা-টাঙ্গাইল-ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে যানজট, যান চলছে ধীরগতিতে

ঢাকা-টাঙ্গাইল-ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে যানজট, যান চলছে ধীরগতিতে
ঢাকা-টাঙ্গাইল-ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে যানজট, যান চলছে ধীরগতিতে

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় থেমে থেমে যান চলাচল করছে—এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজও ১৫কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় থেমে থেমে যান চলছে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ফোরলেনের কাজ ও সংস্কার কাজের জন্য মহাসড়কের গাজীপুরের সফিপুর হতে মির্জাপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। চলাচলকারী যানবাহনগুলো চলছে ধীরগতিতে— এতে ভোগান্তীতে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলমান থাকায় ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী,সফিপুর, চন্দ্রা এলাকায় যানজটের সৃষ্টি বেশি হচ্ছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজও ১৫কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার ভোর থেকে এই যানজট শুরু হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। ঈদকে সামনে রেখে মহাসড়কে বেড়েছে পণ্যবাহী যানবাহন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের চারলেনের গাড়িগুলো দুই লেনের দুইটি সেতুতে ধীর গতিতে প্রবেশ করতে সময় লেগে যায় মূলত এ কারণে যানজট লেগে যায়। এছাড়া রয়েছে গাড়ির অতিরিক্ত চাপ। যানজট নিরসনে পুলিশ সর্বাত্বক কাজ করার কথাও তিনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ