জেলার খবর

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশবাসী

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশবাসী
ইয়াসমিন ট্র্যাজেডি দিবস, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশবাসী

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ বৃহম্পতিবার।

বিগত ১৯৯৫ সালের এদিনে দিনাজপুরে একদল পুলিশ সদস্য গণধর্ষণের পর হত্যা করে ইয়াসমিনকে। প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। ওইসময় পুলিশের গুলিতে নিহত হন ৫ জন। সেই থেকে সারাদেশে "নারী নির্যাতন প্রতিরোধ দিবস" হিসেবে পালিত হচ্ছে দিনটি।

দিনাজপুর শহরের রামনগর এলাকার কিশোরী ইয়াসমিনকে ১৯৯৫ সালের ২৪আগস্ট গণধর্ষণের পর হত্যা করা হয়। এর প্রতিবাদে ২৭ আগস্ট জনতা দিনাজপুরের কোতয়ালী থানা ঘেরাও করে। ওইসময় তাদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। গুলিতে নিহত হন ৫ জন। অবশ্য, পরবর্তীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের ফাঁসি হয়েছে।

একমাত্র মেয়েকে হারানোর দুঃখ আজও তাড়া করে বেড়ায় ইয়াসমিনের মাকে।

সেদিনের নিহতদের কথা স্মরণ করে প্রতিবাদী দিনাজপুরবাসীর সাহসিকতার বিষয়টা তুলে ধরেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।

দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান বলেন, সেদিনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল জেলা মহিলা পরিষদ।

সংগঠনটির সভানেত্রী জানান, ইয়াসমিন মারা যাওয়ার পর থেকেই মূলত সারাদেশে এই দিনটি পালিত হচ্ছে "নারী নির্যাতন প্রতিরোধ দিবস" হিসেবে।

এ ধরনের নির্মম ও বর্বোরোচিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য নারী-পুরুষ সম্মিলিতভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে নামবে এমনটাই সবার চাওয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ