কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় মালবাহী গাড়ীর অতিরিক্ত চাপ ও চাঁদা আদায়ের কারণে টোল প্লাজায় ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি, মেঘনা-গোমতী সেতু থেকে সুন্দলপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের প্রায় ৮ কিলোমিটার জুরে এ যানজট ছড়িয়ে পরেছে। এতে চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা।
এদিকে, টাঙ্গাইলের হাতিয়া, এলেঙ্গা, পোংলী ব্রীজ ও করটিয়াসহ কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা ও গাড়ী বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: