জেলার খবর

ঢাকা থেকে বের হতে সব মহাসড়কে জট, গাড়ি চলছে ধীর গতিতে

  ঢাকা থেকে বের হতে সব মহাসড়কে জট, গাড়ি চলছে ধীর গতিতে
ঢাকা থেকে বের হতে সব মহাসড়কে জট, গাড়ি চলছে ধীর গতিতে

রাত থেকে টানা বৃষ্টি ও বিভিন্ন জায়গায় খানাখন্দের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা থেকে প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজট রয়েছে।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার সড়কেও রয়েছে যানজট। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানী থেকে উত্তর ও দক্ষিণের দুই মহাসড়কের যাত্রীরা।

গাজীপুরের সালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বলেন, শনিবার রাত থেকে বৃষ্টির ফলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের রাস্তায় খানাখন্দের তৈরি হয়েছে। ফলে চালকরা সিঙ্গেল লাইনে চলায় গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ধীর গতিতে চালাতে হচ্ছে গাড়ি।

সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলায় ওভারব্রিজের কাছে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এবং স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকায় উল্টোপথে গাড়ি চলার কারণে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হচ্ছে বলেও জানান তিনি।

গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান বলেন, বিভিন্ন সময় সড়ক ও জনপথ বিভাগ সড়ক মেরামত করলেও বৃষ্টির কারণে তা আবার ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে গাড়ির স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে পাকুল্যা পর্যন্ত ২৫কি.মি. রাস্তায় যানজট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাতে বৃষ্টি ও সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাফিক পুলিশের মির্জাপুরের জোনের পরিদর্শক (টিআই) মো. শাহাদৎ হোসেন সেলিম জানান, রাতে বৃষ্টি ও সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়া মহাসড়কের চন্দ্রা থেকে পাকুল্যা পর্যন্ত ২৫ কি.মি. রাস্তায় যানজট রয়েছে। যানজট নিরসনের পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

এদিকে, কুমিল্লা পূর্বাঞ্চল হাই ওয়ে পুলিশের সুপার পরিতোষ রায় বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা থেকে প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজট রয়েছে।

তিনি জানান, সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি ট্রাক বিকল হলে চট্টগ্রাম থেকে ঢাকার দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে যা এখনো রয়েছে।

বিকল ট্রাকটি সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত এলাকায় যানজট চলছে।

পরিতোষ রায় বলেন, টোল প্লাজায় যাতে দ্রুত গাড়ি ছেড়ে দেয়া যায়, সেজন্য আমরা তাদের অনুরোধ করেছে, সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ