জেলার খবর

২৪ ঘণ্টার মধ্যে বেহাল সড়কের কাজ সম্পন্নের নির্দেশ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন সেজন্য ২৪ ঘণ্টার মধ্যে সকল সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে যশোর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সড়ক বিভাগের খুলনা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশ দেন তিনি।

বর্ষাবাদলেও যাতে সংস্কার কাজ যেন বন্ধ না থাকে সেজন্য নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টির মধ্যেও কাজ বন্ধ করা যাবে না। ঈদের ঘরমুখো মানুষের যাতায়াত যাতে স্বস্তিদায়ক হয় সেজন্য রোদের অপেক্ষা না করে বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কান্নাকাটি করা ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই।

আদালতের একটি পযর্বেক্ষণকে তারা ইস্যু হিসাবে নিয়ে রাজনীতি শুরু করেছে—এ কথা উল্লেখ করে কাদের বলেন, তারা রায়কে পুঁজি করে আওয়ামী লীগ সরকারের পদত্যাগও দাবি করেছে এ রায়কে পুঁজি করে এখন তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। মূলত দলটির কোন রাজনীতি নেই। তারা মুলত ঢাল নেই তলোয়ার নেই নিধীরাম সরদার।

অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বপন ভট্টাচার্য্, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ