গোপালগঞ্জে যাত্রীবাহী একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
ঢাকা থেকে পিরোজপুরগামী গোল্ডেল লাইন পরিবহনের একটি নৈশকোচ ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় রোববার ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে এক শিশুসহ ৩ জন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলো: মহিউদ্দিন মৃধা (৩৫) ও রাহাত মৃধা (৫) পিতা-পুত্র। তাদের বাড়ি পিরোজপুরের লাহুড়ি গ্রামে।
হতাহতের বিষয়টি নিশ্চত করে গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: