জেলার খবর

অব্যাহত রয়েছে অনুপ্রবেশের চেষ্টা, ৯১ রোহিঙ্গাকে ফেরত

অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা
অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা

মিয়ানমারের রাখাইনে সহিংসতার পর বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অনুপ্রবেশ করা ৯১ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাত নয়টায় ও আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় ওই দুই উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

এরমধ্যে রোববার সকালে টেকনাফের নাফ নদী থেকে সকালে ২২ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকা তীরে ভিড়লে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

এদিকে, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবির মহাপরিচালক ঘুমধুম সীমান্ত আজ পর্যবেক্ষণে যাওয়ার কথা রয়েছে।

কক্সবাজার সীমান্ত জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জনপ্রতিনিধিরা আশ্রিত রোহিঙ্গাদের জন্য থাকার ব্যবস্থার পাশাপাশি তাদের সাহায্য হিসেবে শুকনো খাবার ও পানীয় জল দিয়েছেন।

এর আগে, শনিবার ২৫ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি। রোহিঙ্গাবাহী একটি নৌকাও ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড। পরে আরো ৬৭ জনকে আটক করা হয়।

এদিকে, মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা গতকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম ও উখিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ১১ জন।

গতকাল দুপুরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা। তবে, বিজিবির প্রতিবাদের জবাবে পরে দুঃখপ্রকাশ করেছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ