জেলার খবর

পুকুরে ডুবে ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের বাবার মৃত্যু

শামসুল ইসলাম মোল্লা
শামসুল ইসলাম মোল্লা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লা পানিতে ডুবে মারা গেছেন।

পাইলটের চাচা রফিকুল ইসলাম খোকন বলেন, রোববার দুপুরে রাজশাহী নগরীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে গিয়ে তিনি ডুবে যান।

বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে সাগারপাড়া কায়েস ডাক্তারের কালিপুকুরে গোসল করতে যান তার বড় ভাই, সাড়ে ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তিনি খুঁজতে পুকুর পাড়ে যান।

সেখান গিয়ে তাকে না দেখে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে পুকুরে তল্লাশি করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দলকেও খবর দেয়া হয়। ডুবরি দল এসে পানি থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

এর পর লাশ তার নিজ বাড়ি মাতৃপ্রসাদে নেয়া হয় বলে জানান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চিন্ময় কান্ত দাস বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে পুকুর পাড়েই শামসুল ইসলামকে পরীক্ষা করা হয়, উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে।

ক্রিকেটার পাইলটের বাবা শামসুল ইসলাম শামসু মোল্লার বয়স হয়েছিল ৭৩ বছর। ষাট ও সত্তরের দশকে ঢাকা লিগে মোহামেডান ও আবাহনীর হয়ে খেলার দিনগুলোতে তাকে সবাই চিনত শামসু নামে।

তখনকার পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন তিনি।

পাকিস্তান যুব দলের হয়ে ১৯৬৫ সালে রাশিয়াতেও গিয়েছিলেন খেলতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ